Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

admin • 20 Dec 2023, 07:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় দুই মোটরসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কের সদর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার খয়েরপুর এলাকার বাকিবুল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬) ও একই উপজেলার ঢাঙগীর হাট এলাকার মৃত আবু তালেবের ছেলে জাহাঙ্গীর হোসেন ডিপজল (৫০)।

   

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে ডোমার-দেবীগঞ্জ মহাসড়কে ডোমার থেকে দেবীগঞ্জগামী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক জাহাঙ্গীরের মৃত্যু হয়।

   

এ সময় গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী জাহাঙ্গীর হোসেন ডিপজল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী  বলেন, চালককে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।