Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

admin • 28 Nov 2024, 07:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ট্রাকচাপায় ছাত্রদল নেতা নিহত

পটুয়াখালীতে মো. তরিকুল ইসলাম তুহিন নামে ছাত্রদলের এক নেতা ট্রাকচাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টার দিকে গোলখালী ইউনিয়নের সুহরী ব্রিজ সংলগ্ন এলাকায় মৃধা বাড়ি মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তরিকুল ইসলাম তুহিন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রহিম খানের ছেলে এবং গলাচিপা উপজেলার ছাত্রদলের নির্বাহী কমিটির ১নং সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তুহিন মোটরসাইকেলযোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে শাখারিয়া সড়কের তালতলায় পৌঁছালে আকন বাড়ির সামনে রডবোঝাই ট্রাক তুহিনকে চাপা দেয়।

 

পরে তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনসাধারণ ঘাতক ট্রাককে আগুন ধরিয়ে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।