Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

admin • 26 Dec 2024, 03:35 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- নেত্রকোনা জেলা সদর উপজেলা বাহাদুরপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), রফিকুল ইসলামের স্ত্রী লাভনী আক্তার (১৮), একই উপজেলার সাতপুড়িকান্দা গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬৫) ও তার স্ত্রী বকুল বেগম (৬০)।

 

পুলিশ জানায়, সিএনজি অটোরিকশাটি ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড় থেকে ৫ জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গাছতলা বাজার এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার যাত্রী বিদ্যা মিয়া ও লাভনী আক্তারের মৃত্যু হয়।

 

এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদ ও তার স্ত্রী বকুল বেগমকে মৃত ঘোষণা করে। অপর দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

পুলিশ আরও জানায়, মরদেহ দুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও বাকি দুইটি শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।