Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর

admin • 23 Jul 2026, 10:27 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ট্রাইব্যুনালে হাজির সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সেনানিবাস থেকে মিলিটারি পুলিশের পাহারায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইবে প্রসিকিউশন।

 

এর আগে মঙ্গলবার চিফ প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত।

 

চিফ প্রসিকিউটর আদালতকে জানান, ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ কারণে মামলার তদন্তের স্বার্থে তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

 

গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর ফোন রেকর্ডের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় তাকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।