কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে দুই শিশুর প্রাণ কেড়ে নিল বাস। শুক্রবার সকালে হ্নীলা ইউনিয়নের লেদা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কক্সবাজার থেকে টেকনাফমুখী পায়রা নামে একটি বাস অপর একটি বাসকে সাইড দিতে গিয়ে পথচারী দুই শিশুকে চাপা দেয়। এতে ওই দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়।
তারা হলো- রোহিঙ্গা ক্যাম্প ২৬-এর ডি-ব্লকের ছালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (৮) ও মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ রফিক (৫)।
হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





