Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ, নিখোঁজ ৩

admin • 30 Nov 2024, 07:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ, নিখোঁজ ৩

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে জিন্মি করে ট্রাকের ছয় শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশের অভিযানের মুখে তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজন এখনও নিখোঁজ রয়েছে। তবে অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আজ শনিবার (৩০ নভেম্বর) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন। 

 

স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, সকালে হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকে করে ৭/৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বাহারছড়া ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা সহকারিসহ ছয়জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা খবরটি পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি।  

 

দুর্বৃত্তরা অপহৃতদের জিন্মি রেখেছে নাকি ছেড়ে দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও পুলিশ তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি। তবে অপহৃতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। 

পরিদর্শক দস্তগীর হোসেন আরও জানান, কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।