Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, মিলবে পেঁয়াজও

admin • 05 Dec 2023, 11:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টিসিবির পণ্য বিক্রি শুরু কাল, মিলবে পেঁয়াজও

মাসিক কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ মাসে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি ও চালের সঙ্গে পেঁয়াজও যুক্ত করা হয়েছে।

 

আগামীকাল বুধবার (৬ ডিসেম্বর)থেকে বিক্রি শুরু করবে সংস্থাটি। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সকাল সাড়ে ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন।

 

মঙ্গলবার (৫ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় টিসিবি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসেম্বর মাসের বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা।

 

এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল বা রাইস ব্র্যান তেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম ৬০ টাকা এবং প্রতি কেজি চালের দাম পড়বে ৩০ টাকা।

   

অন্যদিকে এতদিন টিসিবির বিক্রি কার্যক্রমে উপকারভোগীরা ৭০ টাকা দরে ১ কেজি চিনিও কিনতে পারতেন। কিন্তু কয়েকমাস সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রমে চিনি বিক্রি করা হয়নি। এ মাসে সেটি আবারও বিক্রি কার্যক্রমে যুক্ত করা হয়েছে। সঙ্গে প্রতি কেজি ৫০ টাকা দরে দেওয়া হবে ২ কেজি পেঁয়াজ।

 

তবে, চিনি পেঁয়াজ সব জায়গায় পাওয়া যাবে না। প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি কার্যক্রমে চিনি বিক্রি করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।