Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

admin • 05 Aug 2026, 09:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে মনোনয়ন দিয়েছে সরকার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৩০ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার (৫ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্দেশক্রমে ঢাকার শ্যামলীর ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ববি হাজ্জাজ। পরবর্তীতে সরকার গঠনের পর তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।