Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টিকটকের সঙ্গে ইসির বৈঠক

admin • 29 Oct 2025, 09:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টিকটকের সঙ্গে ইসির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি গুজব ও অপপ্রচার ঠেকাতে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
বৈঠকে উপস্থিত ছিলেন টিকটকের দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশনস) ফেরদৌস মুত্তাকিম, বৈশ্বিক লিগ্যাল বিজনেস পার্টনার আদিল শাহ এবং বাংলাদেশের প্রধান আবু নাঈম।  
ইসি সূত্র জানায়, বৈঠকটি ছিল মূলত সৌজন্যমূলক। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার ঠেকাতে করণীয় বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।  

বৈঠক শেষে টিকটক প্রতিনিধিরা একই তথ্য জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।