Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৬ শিক্ষার্থী

admin • 04 Jun 2024, 07:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পেল ৬ শিক্ষার্থী

কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের একটি মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সঙ্গে পড়ে ৬ শিক্ষার্থী পেল বাইসাইকেল।

মঙ্গলবার (০৪ জুন) সকালে সুলতানপুর মাহ্তাবিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাদের মাঝে পুরস্কার হিসেবে বাইসাইকেল তুলে দেন সুলতানপুর মাহ্তাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন।

এসময় উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রশিদ বিশ্বাস, ক্রীড়া শিক্ষক ফজলে নূর ডিকো প্রমূখ।

জানা যায়, সুলতানপুর মাহ্তাবিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ত্রুীড়া শিক্ষক ফজলে নূর ডিকো ব্যাতিক্রমী উদ্যোগে এই বাইসাইকেল গুলো বিতরণের আর্থিক সহযোগিতা করেন কুমারখালীর বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুস সাত্তার মোঃ রাসেল। এছাড়াও ইতিপূর্বে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের বাছাই করে নগদ অর্থ ও বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে বলে জানা যায়।

এদিকে শিক্ষার্থীরা জানিয়েছেন, এমন উদ্যোগে শিক্ষার্থীরা নামাজের উপর উৎসাহিত হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।