Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না:তারেক রহমান

admin • 02 Sep 2024, 05:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না:তারেক রহমান

টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বাংলাদেশে আর কেউ যেন ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের সাথে সাথে মানুষের আশা বৃদ্ধির পাশাপাশি ভাষায়ও পরিবর্তন এসেছে। মানুষের ভাষা ও তাদের আশা বাস্তবে রূপ দিতে না পারলে ছিটকে পড়তে হবে।

বিএনপি ভবিষ্যতে এ দেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় বিএনপি। রাষ্ট্র পরিচালনায় গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করা হবে।

বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করার কথা জানিয়ে তারেক রহমান বলেন, বেকারদের কর্মসংস্থান ও সর্বস্তরে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করবে বিএনপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমঅধিকারের বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেনও তিনি।

তারেক রহমান বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা। এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে। আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে। সেটা না পারলে ছিটকে পড়তে হবে।

এসময় তিনি দলের সব নেতাকর্মীকে এই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।