Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

admin • 25 Nov 2022, 05:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

টাঙ্গাইলের সিএমবি গেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছেন আবসার জুয়েল নামের এক যুবক। তিনি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নবীন হোসেন। পুলিশ জানায়,

 

শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে টিউশনি শেষ করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন জুয়েল। এ সময় শহরের সিএমবি রোডের কাছে গণপূর্ত বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মাথায় হেলমেটের অংশ ঢুকে নিহত হন তিনি। এ ঘটনায় অপর মোটরসাইকেলের ২ আরোহী আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।