Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

admin • 24 Jan 2024, 10:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপের ধাক্কায় অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর পেচুয়া নামকস্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার সরিষাআটা গ্রামের মোস্তফা (৪০) এবং দেওপাড়া গ্রামের আবু তালেব (৪৬)। এদের মধ্যে মোস্তফা অটোরিকশার যাত্রী ও আবু তালেব অটোরিকশা চালক। আহত ব্যক্তির নাম সাহেদা বেগম (৭০)। তিনি জোরদিঘী গ্রামের বাসিন্দা।

 

উপজেলার ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন জানান, ধলাপাড়া থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি সাগরদিঘী যাওয়ার সময় শহর গোপিনপুর পেচুয়া পৌঁছালে পেছন থেকে পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক আবু তালেব নিহত হয়। আহত হয় আরও দু’জন।

 

তিনি আরও জানান, পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোস্তফা মিয়াকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।