Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাইলে নৌকা–ঈগলের সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

admin • 29 Dec 2023, 06:40 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে নৌকা–ঈগলের সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. কামরুল হাসান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আমানুর রহমান খানা রানার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের বাঘার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নৌকার সমর্থক জাফর আলী ও স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী সভা চলাকালে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম ও ইউনিয়নের চেয়ারম্যান নৌকা প্রতীকের সমর্থক সাইদুর রহমানের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুই পক্ষের ৪ জন আহত হন।

 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া বলেন, লক্ষিন্দর ইউনিয়নের এক মেম্বার ও চেয়ারম্যানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন আহত হয়েছে। তারা দুজন দুই প্রার্থীর সমর্থক। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।