Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাইলে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর

admin • 27 Sep 2024, 03:11 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর

টাঙ্গাইলের দাইন্যা ইউনিয়নের বাসা খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অবস্থিত শিবশক্তি দুর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শিবশক্তি দুর্গা মন্দিরে আসন্ন দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ চলছিল। গতকাল রাত ১০টার দিকে আলামিন (১৮), ইমন (১৮), শুভসহ (১৬) ৭ থেকে ৮ জন যুবক ওই মন্দিরে এসে মাদক সেবনকে কেন্দ্র করে নিজেদের মধ‍্যে বাকবিতণ্ডা শুরু করেন। এক পর্যায়ে তাদের মধ‍্যে হাতাহাতি শুরু হয়। এরই এক পর্যায়ে ওই মন্দিরের সভাপতি শ্রী গৌতম তাদেরকে সরিয়ে দিতে গেলে তিনি মারধরের শিকার হন। এ সময় ধাক্কাধাক্কিতে প্রতিমার একটি হাতের অংশ ভেঙে যায়।

সদর পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সঙ্গে জড়িতদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।