Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

admin • 25 May 2024, 10:19 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে দুজনের পরিচয় জানা যায়নি।

আজ শনিবার উপজেলার পৌলী এলাকায় পাইল বাহী একটি ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই দুজন নিহত হন। নিহতেরা দুজনই কাভার্ড ভ্যানের চালক ও সহকারী।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আতাউর রহমান বলেন, সকালে পৌলী এলাকায় ট্রাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারী নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান আতাউর রহমান।a

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।