Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

admin • 07 Oct 2023, 10:43 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশ। এ মাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করবে সাকিব আল হাসানের দল। ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ৯ জয় নিয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। বাকি ৬ ম্যাচে জিতেছে আফগানরা। ওয়ানডে বিশ্বকাপে দুইবারের দেখায় প্রত্যেকবারই একপেশে লড়াইয়ে জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে দুই দল এ বছরই মুখোমুখি হয়েছে ৪ বার। এর মধ্যে ২টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। সর্বশেষ পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ ৮৯ রানে হারিয়েছিলো আফগানদের। সেই ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আজ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি আফগানদের। এই ম্যাচেও জয় দিয়ে শুরুর করার লক্ষ্য বাংলাদেশের। সে লক্ষ্যে টস করতে নেমে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির বিপক্ষে জিতলেন সাকিব আল হাসান। টস জিতেই আফগানদের ব্যাট করতে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।