Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঝিনাইদহে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

admin • 20 Sep 2024, 10:12 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন মোল্ল্যাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কোলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আয়ুব হোসেন মোল্ল্যা কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে থানা পুলিশের একটি টিম কোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আয়ুব হোসেনকে গ্রেফতার করে।

 

তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অগ্নিসংযোগ ভাঙচুর অভিযোগের দুটি মামলা রয়েছে। শনিবার তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।