Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন

admin • 07 Apr 2023, 09:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন

ঝিনাইদহে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপি অস্বচ্ছল ৪০ হাজার পরিবারে মাঝে জাহেদী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে।এসময় খাদ্য সামগ্রী হিসাবে চাউল,ডাউল ও তেল বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (৬এপ্রিল) পৌর এলাকার বেড় গোপিনাথপুর কিংশুক ব্রিকসে ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ড.এম হারুন অর রশীদ।

 

সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান,ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ মোহাম্মদ সোহেল রানা,জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আবু শাহরিয়ার জাহেদী পিপুল,জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু,ইউনুস আলী,মোমিনুল ইসলাম মানিকসহ অনেকে।

 

উল্লেখ্য,জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু জানান,জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্দেশনা মোতাবেক প্রতিবছরের ন্যায় এবারও সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপি অস্বচ্ছল ৪০ হাজার পরিবারে মাঝে জাহেদী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ ঈদুল ফিতর পর্যন্ত চলমান থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।