Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জ্বালানি তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা বন্দরে বিজিবির কড়া নজরদারি

admin • 07 Mar 2026, 06:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জ্বালানি তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা বন্দরে বিজিবির কড়া নজরদারি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার রোধে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধাসহ পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে জেলার ১৩৫ কিলোমিটার সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

 

শনিবার ( ৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বাংলাবান্ধা স্থলবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে। সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, ভুটান ও নেপাল থেকে আগত পাথরবাহী ট্রাকগুলোর ওপর বিজিবি নিবিড় নজরদারি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। বন্দরে প্রবেশ ও প্রস্থানের সময় এসব ট্রাককে অধিক সতর্কতার সঙ্গে তল্লাশি করা হচ্ছে, যাতে কোনোভাবে অবৈধভাবে জ্বালানি তেল পরিবহন বা পাচারের সুযোগ না থাকে।

 

তিনি আরও জানান, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।