Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জ্বালাও পোড়াও শয়তানের কাজ: শামীম ওসমান

admin • 04 Aug 2023, 08:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জ্বালাও পোড়াও শয়তানের কাজ: শামীম ওসমান

বিএনপি-জামায়াত ফের জ্বালাও-পোড়াওয়ের পথে যাচ্ছে মন্তব্য করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, তারা (বিএনপি) আবারও যে পথে যাচ্ছে। জ্বালাও পোড়াও যদি আবারও হয়, আমাদের ওপর আঘাত হলে আমরা পাল্টা আঘাত করব না।

আল্লাহ দেখবেন। আমরা জনগণের কাছে বিচার দেব।

শুক্রবার (৪ জুলাই) নারায়ণগঞ্জে মাসদাইর কবরস্থানে বাবা-মা ও বড় ভাইয়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, বিএনপি-জামায়াত যে জ্বালাও পোড়াও করছে তাতে আমি অবাক হয়ে গেছি। মহরমের দিনে তারা যে কর্মসূচি দিয়েছে। এই মহরমের মাসেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন। অসীম পবিত্র একটি দিন। এই দিনে বিএনপি যে জ্বালাও পোড়াও করেছে এটার বিচার আল্লাহই করবে।

তিনি বলেন, জ্বালাও পোড়াও শয়তানের কাজ। মানুষ শয়তানের ধোঁকায় পড়ে এসকল কাজ করে। আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা কাজে দেবে না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।