Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জেলের জালে ১৮ কেজির তাইরা মাছ, অর্ধ লাখ টাকায় বিক্রি

admin • 27 Dec 2023, 11:59 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জেলের জালে ১৮ কেজির তাইরা মাছ, অর্ধ লাখ টাকায় বিক্রি

বরগুনার পাথরঘাটার বিএফডিসি মার্কেটে ১৮ কেজি ওজনের একটি তাইরা মাছ অর্ধ লাখ টাকায় বিক্রি হয়েছে। সামুদ্রিক মাছটির নাম তাইরা হলেও কেউ এটিকে লাক্ষা মাছ বা তাইল্যা মাছ বলে।

 

ইংরেজিতে মাছটিকে স্যালমন বলে। সুস্বাদু হওয়ায় এবং প্রচুর আয়োডিন সম্পন্ন মাছটির দামও অনেক বেশি হয়ে থাকে।

 

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে পাথরঘাটার বিএফডিসি মার্কেটে খোলা ডাকে এক লাখ আট হাজার টাকা মণ দরে বিক্রি হয় মাছটি।

 

মার্কেটর আড়তদার আ. ছালাম মিয়া ডাক তুললে সর্বোচ্চ ডাকে (পাইকার মাছ ব্যবসায়ী) হানিফ ১৮ কেজির মাছটি আটচল্লিশ হাজার ছয়শত টাকায় কিনে নেয়। মাছটি ঢাকায় বিক্রি করার জন্য প্যাকেটজাত করতেছে।

 

এ বিষয় পাথরঘাটা বিএফডিসি মার্কেটের (পাইকার মাছ ব্যবসায়ী) সাইফুল ইসলাম বলেন, বড় তাইরা মাছ খুবই কম পাওয়া যায়। মাছটি আড়তদার খরচসহ পঞ্চাশ হাজারের বেশি পড়বে। তাইরা মাছের ঢাকার বড় বড় হোটেল ও এয়ারপোর্টে চাহিদা রয়েছে।

 

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এই মাছটি সচারাচর পাওয়া যায় না। এটি সামুদ্রিক মাছ। এই মাছটির ঢাকা, চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রসহ বিদেশে চাহিদা রয়েছে বেশ।

 

মাছটি সুস্বাদু এবং প্রচুর আয়োডিন সম্পন্ন হওয়ায় দামও অনেক বেশি। আমি মনে করি এই মাছটি আমাদের বরগুনার জেলেরা পেয়ে তাদের ভাগ্যের চাকা খুলে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।