Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জেলের জালে ধরা পড়ল ৪৭ কেজির বাঘাইড়

admin • 10 May 2023, 08:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জেলের জালে ধরা পড়ল ৪৭ কেজির বাঘাইড়

সিলেটের গোয়াইন নদী থেকে জেলে জালে ধরা পড়েছে প্রায় ৪৭ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ। মঙ্গলবার (৯ মে) বিকেলে গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীর সেতুর নিচ থেকে জাল দিয়ে মাছটি ধরেন জেলে ইমান আলী। পরে মাছটি প্রায় এক লাখ টাকায় বিক্রি করা হয়।

 

মাছটি নদী থেকে তুলে স্থানীয় গোয়াইনঘাট বাজারে নিয়ে আসেন জেলে ইমান আলী। বিশালাকার বাঘাড় মাছ ধরার খবর পেয়ে বাজারে উৎসুক জনতা ভিড় জমান। এর আগে গোয়াইন নদীতে এতো বিশাল বাঘাড় মাছ ধরা পড়েনি বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

জেলে ইমান আলী জানালেন, এর আগে এত বড় মাছ এ নদীতে ধরা পড়েনি। জালে আটকা পড়ার পর এটিকে তুলতে অনেক কষ্ট হয়েছে। তিনি মাছটির দাম ১ লাখ ৩০ হাজার টাকা দাম হাঁকালেও বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আলোচনা ক্রমে এক লাখ টাকায় বিক্রি করেন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।