Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

admin • 13 Jun 2026, 10:25 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত মো. মোস্তফা ওরফে মনুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় মনুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছিল। গত ২২ এপ্রিল মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয় (এফআইআর নং-৭৫/২৬, জিআর নং-৩২৪/২৬)।

নথিপত্র অনুযায়ী, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। পরে ১০ জুন আদালত ও ডিএমপি সংশ্লিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পন্ন করা হয়।

গ্রেপ্তার মনুর পিতার নাম মৃত ইনছান আলী।

তেজগাঁও জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জুয়েল বলেন, মনু দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে আসছিল। তিনি বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন। তার গ্রেপ্তারে জেনেভা ক্যাম্পের মাদক সিন্ডিকেট বড় ধরনের ধাক্কা খেয়েছে বলে ধারণা করা করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।