Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

‘জেগে দেখি গাছে ঝুলছে স্বামীর মরদেহ’

admin • 13 May 2023, 07:57 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
‘জেগে দেখি গাছে ঝুলছে স্বামীর মরদেহ’

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাষান্দল গ্রামে করিম তালুকদার (৬৮) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৩ মে) সকালে নিহতের নিজ বাড়ির সামনের গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। করিম তালুকদার ওই গ্রামের মফেজ উদ্দিন তালুকদারের ছেলে।

 

নিহতের স্ত্রী রাশিদা বেগম বলেন, আজ ভোর ৫টার দিকে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা খোলা। পরে দেখি, ঘরের সামনের গাছে আমার স্বামীর মরদেহ ঝুলছে।

 

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।