Thursday, 3 September 2026
শিরোনাম
জবস্

জেএসসি পাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে চাকরি

admin • 04 Sep 2022, 07:05 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জেএসসি পাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে চাকরি
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গাড়িচালক পদে জনবল নেবে অধিদপ্তরটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   প্রতিষ্ঠানের নাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মন্ত্রণালয়ের নাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগের নাম: সুরক্ষা সেবা বিভাগ চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যেকোনো স্থান বয়স: ০১ সেপ্টেম্বর ২০২২ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর   আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১১২ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে। আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এছাড়া বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।   আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।