Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ কর্মসূচি শুরু হবে: শিক্ষামন্ত্রী

admin • 29 Apr 2026, 02:28 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ কর্মসূচি শুরু হবে: শিক্ষামন্ত্রী

জুলাই থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

 

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে দেশব্যাপী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষামন্ত্রী বলন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেয়া হবে। পরবর্তীতে মাদরাসা, হাইস্কুল এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবে।

তিনি জানান, বিজিএমইএ এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ, জুতা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনও বিভিন্ন পরিমাণে দেবে।

 

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন,পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলার ২টি করে প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানে ব্যাগ, ড্রেস ও জুতা দেয়ার সিদ্ধান্ত  চূড়ান্ত করেছে সরকার। এ কার্যক্রম আরও বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

 

তিনি জানান, সব ছেলেদের জন্য একই রকম এবং সব মেয়েদের জন্য একই রকম ড্রেস, ব্যাগ ও জুতা হবে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে। প্রধানমন্ত্রী চান ব্যবসায়ী, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন যেন রাষ্ট্রকে আলাদা করে না দেখে, সেজন্যই তাদের ড্রেস, ব্যাগ, জুতা দেয়ার কার্যক্রমে যুক্ত করার কথা বলেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।