Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সাহসিক ভূমিকা স্মরণে আলোচনা সভা

admin • 14 Jul 2025, 09:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সাহসিক ভূমিকা স্মরণে আলোচনা সভা

‘জুলাই নারী দিবস’ উপলক্ষে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ‘‘জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা’’ বিষয়ক এক বিশেষ আলোচনা সভা।

 

সোমবার (১৪ জুলাই) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বক্তারা নারীদের সাহস, নেতৃত্ব ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।

তিনি বলেন, “নারীরা আজ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তবে কেবল আন্দোলন নয়, নারীকে অবশ্যই শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। কারণ শিক্ষা অর্জনের মাধ্যমেই নারী তার অধিকার নিশ্চিত করতে পারে এবং সমাজে সম্মানজনক অবস্থান অর্জন করতে সক্ষম হয়।”

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার ম রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক রেজাউল করিম রেজা ও নারী আন্দোলনকারী নাফিসা দিয়া, অর্থী এবং শহীদ রবিউলের স্ত্রী নাজমুন নাহার লাবনীসহ আরও অনেকে।

 

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থান— প্রতিটি আন্দোলনে নারীরা সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন।

 

বক্তারা জানান, আন্দোলনের সময় ঢাকায় পুলিশের হাতে আটক এক শিক্ষার্থীকে রক্ষায় এক নারী শিক্ষার্থী নিজের জীবন বাজি রেখে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে বলেন,“আমার ভাইকে নিতে হলে, আমার লাশ পেরিয়ে যেতে হবে।” তার এ প্রতিবাদে পুলিশ বাধ্য হয়ে ওই শিক্ষার্থীকে ছেড়ে দেয়।

 

এছাড়া আলোচনায় উঠে আসে—৫ আগস্ট গণভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রায় নারীদের সামনে রাখা হয়েছিল কৌশলগতভাবে, যাতে আইন-শৃঙ্খলা বাহিনী সহিংসতা চালাতে সাহস না পায়। আন্দোলনের দিনগুলোতে শত শত মা ছায়ার মতো শিক্ষার্থীদের পাশে ছিলেন। কেউ খাবার দিয়েছেন, কেউ পানি, কেউ বা সাহস।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের আহত ও নিহত পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক ও জামালপুর নাগরিক পার্টির সদস্য আফরিন জান্নাত আঁখি।

 

আলোচনা সভা শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে আয়োজনটি শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।