Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রুল

admin • 04 May 2026, 03:18 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জুলাই আন্দোলনে অংশ নেয়া ২০৮ প্রবাসীকে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রুল
দুবাই ও সৌদি আরবে ২০৮ জন প্রবাসীকে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে গ্রেফতার ও সাজা দিয়ে দেশে পাঠানোয় তাদের প্রত্যেককে ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না—এই বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট শুনানি শেষে এ রুল জারি করেন।
রিটকারী আইনজীবী বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় তাদের গ্রেফতার করা হয়। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে তাদের মুক্তি দেওয়া হয়। পরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।