Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

জুবায়েরপন্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ,যান চলাচল বন্ধ

admin • 18 Dec 2024, 11:55 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জুবায়েরপন্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ,যান চলাচল বন্ধ

সাদ গ্রুপকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জুবায়েরপন্থীরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক। বুধবার (১৮ ডিসেম্বর) ভোর থেকে এ সংঘর্ষ শুরু হয়।

 

নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।