বিজয়ের এই মাসে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বঙ্গবন্ধু কর্ণার ও গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স এর অফিসার্স ক্লাবের দ্বিতীয় তলায় বঙ্গবন্ধু কর্ণার ও গ্রন্থাগার ভার্চুয়ালি উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি মহোদয় ।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা'র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংগু দাস,সহকারী কমিশনার ভূমি,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মহিলা ভাইস চেয়ারম্যান, জনপ্রতিনিধিগণ, অফিসারগণ, শিক্ষকগণ, সাংবাদিকগণ,ছাত্র-ছাত্রীগণ সহ অনেকে উপস্থিত ছিলেন।





