Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জিয়ার সমাধিতে সাবেক জাবি ছাত্রদল নেতার মৃত্যু

admin • 07 Nov 2024, 10:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জিয়ার সমাধিতে সাবেক জাবি ছাত্রদল নেতার মৃত্যু

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে গিয়ে মারা গেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপান। ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে এসেছিলেন তিনি।

 

কামরুজ্জামান জাপান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি পদে ছিলেন।

 

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্বেচ্ছাসেবক দল সূত্রে জানা গেছে, আজ বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাপানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে মরদেহ গ্রামের বাড়ি মাগুরাতে নিয়ে যাওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।