Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

জিয়াউর রহমানের সমাধিতে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

admin • 07 Aug 2023, 01:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জিয়াউর রহমানের সমাধিতে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সোমবার (৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাজারে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

পরে সেখানে জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এদিন জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা মো. মেহেদী হাসান, সহ-সভাপতি ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. শহীদ হাসান, ডা. আবু হেনা মোস্তফা কামাল হেলাল, উপদেষ্টা অধ্যাপক ডা. শহিদুর রহমান, যুগ্ম মহাসচিব ডা. আবুল কেনান প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থাকার কথা থাকলেও আদালতে হাজিরা থাকায় যাননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।