Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

জিনিসপত্রের দাম বাড়লেও আওয়ামী লীগের দাম কমেছে : গয়েশ্বর

admin • 21 Sep 2023, 08:21 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জিনিসপত্রের দাম বাড়লেও আওয়ামী লীগের দাম কমেছে : গয়েশ্বর

সারা দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসসহ সব কিছুর দাম বাড়লেও শুধু আওয়ামী লীগের দাম কমেছে, এটার দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিলেট অভিমুখী রোডমার্চের অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সেলফি তুলে শেখ হাসিনা সবকিছুর পরিষ্কার করেছেন বলে আত্মতৃপ্তিতে ভুগছেন। সেলফি নিয়ে লাফালাফি হচ্ছে।

তবে পরিষ্কার হয়েছে দেশের ব্যাংকিং সেক্টর, ব্যাংকে কোনো টাকা নেই, মানুষ মেরে দেশে পরিষ্কার করেছেন। মানুষের ভোটাধিকার হরণ করার পথ পরিষ্কার করা হচ্চে। শেখ হাসিনা বিনা দাওয়াতে বিদেশ ঘুরছেন, উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা থেকে নামার পর কোনো দেশে গিয়ে আশ্রয় নেবেন। বিভিন্ন দেশে ভিসার জন্য তদবির করছেন।

হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হামিশের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমদু জুয়েল, সাবেক এমপি শাম্মী আক্তার, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, এনামুল হক সেলিম, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

রোডমার্চ উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যেও সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশ উপস্থিত হন। বেলা সোয়া ৩টার দিকে রোডমার্চের গাড়িবহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৌঁছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।