Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

জাহাজে ৭ খুনের ঘটনায় সাত দিনের রিমান্ডে ইরফান

admin • 25 Dec 2024, 07:22 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জাহাজে ৭ খুনের ঘটনায় সাত দিনের রিমান্ডে ইরফান

চাঁদপুরের মেঘনায় সারবোঝাই কার্গো জাহাজ এমভি আল বাখেরার ৭ স্টাফকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আকাশ মণ্ডল প্রকাশ ইরফানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের পরিদর্শক মো. কালাম ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। এ সময় আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

সহকারী পাবলিক প্রসিকিউটর শরীফ মাহমুদ সায়েম সাংবাদিকদের বলেন, একসঙ্গে ৭ জনকে হত্যার প্রকৃত কারণ এবং এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত কি না।

 

তা আসামিকে জিজ্ঞাসাবাদে মূল ঘটনা বের করার জন্য আদালতের মাধ্যমে তদন্ত কর্মকর্তার কাছে আবেদন জানানো হয়। এর আগে বিকেল সাড়ে ৫টায় কুমিল্লা থেকে র‌্যাব সদস্যরা তাদের হাতে গ্রেপ্তার হওয়া ইরফানকে চাঁদপুরে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফান হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেন, নানা ধরনের বৈষম্যের কারণে এমভি আল বাখেরা জাহাজের মাস্টার কিবরিয়ার ওপর ক্ষোভ ছিল তার। সেই থেকে প্রথমে মাস্টার কিবরিয়াকে হত্যার পর অন্যদেরও হত্যা করেন।

 

তবে শুধু গলার শ্বাসনালিতে আঘাত পেয়েও সৌভাগ্যক্রমে বেঁচে যান জুয়েল নামের একজন। আর যে ৭ জন মারা যান। তাদের ২ জনের বাড়ি মাগুরা, ২ জনের নড়াইল, ২ জনের ফরিদপুর এবং ১ জনের মুন্সীগঞ্জে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।