Friday, 4 September 2026
শিরোনাম
সারা দেশ

জাহাজপুরা পাহাড়ে ফের ৭ বাংলাদেশিকে অপহরণ

admin • 16 Mar 2023, 02:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জাহাজপুরা পাহাড়ে ফের ৭ বাংলাদেশিকে অপহরণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহাছড়া ইউনিয়নে জাহাজপুরা পাহাড় থেকে ফের সাত বাংলাদেশিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ রফিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

অপহৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা রফিক আলম, আজিজ, আইয়ুব ও ফজল করিম। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।

 

মোহাম্মদ রফিক বলেন, বৃহস্পতিবার দুপুরে প্রাথমিকভাবে জেনেছি কাঠ সংগ্রহ করতে গিয়ে এলাকার সাত ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। পরে অপহরণের খবরটি পুলিশকে জানানো হয়েছে।

 

টেকনাফ থানার ওসি আব্দুল হালিম জানান, বৃহস্পতিবার দুপুরে খবরটি শুনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। স্থানীয়দের নিয়ে আমরা পাহাড়ে ঢুকব।

 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আটজন। পরে মুক্তিপণ দিয়ে তারা ফেরেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।