প্রায় ১৫ কোটি টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের থেকে প্রায় ৪০ লাখ টাকার আলামত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি জানান, দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করে আসছিল চক্রটি। তৈরিকৃত এসব জিনিপত্র বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিক্রি করতেন তারা।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ফকিরাপুলের একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে চক্রটির সন্ধান পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখান থেকে গ্রেফতার আলিম শেখের দেওয়া তথ্য অনুযায়ী, বিজয় সরণি, মিরপুর, সাভারের কয়েকটি প্রিন্টিংপ্রেসে অভিযান চালান গোয়েন্দারা। প্রায় ১৫ কোটি টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফিসহ গ্রেফতার করা হয় আরো তিনজনকে।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, চক্রটি প্রথমে কাগজ সংগ্রহ করে। এরপর সেগুলো বিশেষ ক্যামিকেলের মাধ্যমে স্ট্যাম্প ও কোর্ট ফির ছাপানোর কাজটি করে।





