Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরের ৫টি আসনে বিএনপির প্রার্থী যারা

admin • 03 Nov 2025, 07:34 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরের ৫টি আসনে বিএনপির প্রার্থী যারা

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে।

 

রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মনোনয়নের তালিকা প্রকাশ করেন।

 

ঘোষিত তালিকা অনুযায়ী, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত। জামালপুর-২ (ইসলামপুর) আসনে সুলতান মাহমুদ বাবু।

 

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মোস্তাফিজুর রহমান বাবুল। জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মো. ফরিদুল কবির শামীম তালুকদার।

 

জামালপুর-৫ (সদর উপজেলা) আসনে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

এসময় বিএনপি মহাসচিব বলেন, দেশের জনগণ পরিবর্তনের প্রত্যাশায় অপেক্ষা করছে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি দিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই।

 

এদিকে, দলীয় মনোনয়নের খবর পেয়ে জামালপুরের বিভিন্ন উপজেলায় কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। অনেকেই মিষ্টি বিতরণ করে প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন। শহর ও গ্রামের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পরিবেশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।