Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরের দুই উপজেলায় ভোট কাল, যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

admin • 28 May 2024, 07:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরের দুই উপজেলায় ভোট কাল, যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল ভোটের জন্য প্রস্তুত জামালপুরের দুটি উপজেলার ১৭৩ টি ভোট কেন্দ্রের ১ হাজার ২৬৪টি কক্ষ।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে স্ব-স্ব উপজেলা থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএমসহ ভোটগ্রহণের সরঞ্জাম।

দুই উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৩টি। উপজেলাগুলোতে মোট চেয়ারম্যান প্রার্থী ৮জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভোটার সংখ্যা পাচঁ লাখ ৮ হাজার।

 

উপজেলা দুটির নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা জানান, উপজেলা দুটিতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে উপজেলা দুটির সবকটি কেন্দ্রের নির্বাচনি দায়িত্বে থাকা প্রিজাইডিংদের হাতে সকল সরঞ্জাম তুলে দেওয়া হচ্ছে।

 

এছাড়াও নির্বাচনকে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচনের মাঠে পুলিশ বিজিবিসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।