Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ৪ ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা

admin • 10 Feb 2025, 08:48 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে ৪ ইটভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা

জামালপুরে অবৈধ ভাবে ইটভাটা পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার ইট ভাটাকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রামমান আদালত।

 

সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।।

 

এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে ভেকু দিয়ে ভাটাগুলো ধ্বংস করা হয়।

 

জানা যায়, জামালপুর পৌর শহরসহ উপজেলার ডাকাপাড়া ও জঙ্গলপাড়ায় এলাকায় গড়ে ওঠা ইটভাটা গুলোর বেশিরভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং সরকারি নিবন্ধন নেই। লাইসেন্সবিহীন এসব অবৈধ ইটভাটা দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে ইট প্রস্তুত করছে। অনুমোদন না থাকা এসব ইটভাটাগুলোতে সোমবার পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার ডাকপাড়া মেসার্স স্টার ব্রিকসকে ৬ লাখ, বিলপাড়া মেসার্স রুপালি ব্রিকসকে ৬ লাখ, জঙ্গলপাড়া বোডঘর মেসার্স কিং ব্রিকসকে ৬ লাখ ও জঙ্গলপাড়া বোডঘর মেসার্স স্টার ওয়ান ব্রিকসের মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব সুলতানা সালেহা সুমি জানান, সরকারি নিবন্ধন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জামালপুর শহরের আশপাশের এলাকায় এসব ইটভাটা ইট প্রস্তুত করে আসছিল। এসব ইটভাটার বিরুদ্ধে সরকারি কর ফাঁকি দেওয়াসহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

 

এ প্রসঙ্গে জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার সাহা জানান, পরিবেশের ক্ষতি করে সরকারি নিয়ম ভঙ্গ করে এসব ইটভাটা ইট প্রস্তুত করতো। আজকে ৪ টি ইটভাটার মালিকদেরকে জরিমানা করা হয়েছে। এসব ইটভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।