Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ১৯ মামলার পলাতক আসামি শিপন গ্রেফতার

admin • 28 Jul 2025, 10:03 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে ১৯ মামলার পলাতক আসামি শিপন গ্রেফতার

জামালপুরের সরিষাবাড়ীতে ১৬ গ্রাম হেরোইনসহ ১৯টি মাদক মামলার পলাতক আসামি শিপন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৮ জুলাই) দুপুরে পৌর শহরের বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনের এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 
গ্রেফতারকৃত শিপন মিয়া সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া মধ্যপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।  
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, শিপন মিয়া একজন চিহ্নিত আন্তঃজেলা মাদক কারবারি। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ১৭টি এবং জামালপুর সদর থানায় ২টি মাদক মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল এবং গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল।  

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।