Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ভূমি কর্মকর্তাকে বদলি

admin • 30 Jan 2023, 07:27 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে সাংবাদিককে লাঞ্ছিত করা সেই ভূমি কর্মকর্তাকে বদলি

জামালপুরের মেলান্দ‌হে সাংবাদিককে লাঞ্ছিত করা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা করা সেই ভূমি কর্মকর্তা সানাউল ইসলামকে বদলির আদেশ জারি করেছে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়।  রবিবার রাতে বদলি সংক্রান্ত এ আদেশ জারি করা হয়।

মেলান্দহ উপজেলা চরবানি পাকুরিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামকে বদলি করা হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়ন ভূমি অফিসে।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, জনস্বার্থে ও প্রশাসনিক কাজের সুবিধার্থে জামালপুর জেলার রাজস্ব বিভাগে কর্মরত নিম্নবর্ণিত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদেরকে তাদের নামের পার্শ্বে বর্ণিত অফিসসমূহে বদলি করা হলো।

বর্ণিত কর্মচারীরা আগামী ২ ফেব্রুয়ারি তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২ ফেব্রুয়ারি তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

উল্লেখ্য, জামালপুরের মেলান্দহ উপজেলার চরবাণী পাকুরিয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে গেলে সাংবাদিকদের গলাধাক্কা দিয়ে ভূমি অফিস থেকে বের করে দেন ছানাউল ইসলাম। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চরবাণী পাকুরিয়া ইউনিয়ন ভূমি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই সাংবাদিক।

ভুক্তভোগী তিন সাংবাদিক হলেন- ভোরের কাগজের প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদ ও আজকের পত্রিকার মেলান্দহ উপজেলা প্রতিনিধি রাকিব হাসান নয়ন ও সাংবাদিক মাসুদ।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, ভূমি কর্মকর্তা ছানাউল ইসলামের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘কে অভিযোগ করেছে? তার নামে মানহানির মামলা করব। আমার অফিসে সাংবাদিক এলে ইউএনও অফিস থেকে অনুমতি নিয়ে আসতে হবে।? অনুমতি নিয়ে এখানে আইছোস কি তোরা।’ পরে ঘুষ কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করলে চেয়ার থেকে উঠে সাংবাদিকদের গলা ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করে দেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।