Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে সাংবাদিক লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন

admin • 29 Sep 2025, 10:03 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে সাংবাদিক লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন
জামালপুরের বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও আইনজীবী ইসমাইল সিরাজীর দায়েরকৃত মামলায় কারাগারে থাকা সাংবাদিক মনিরুজ্জামান লিমনের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরপ বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহজামাল, সাংবাদিক শাহীন আল আমিন, সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ লায়ন, সাংবাদিক এইচএম মুছা আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাংবাদিক মতিন রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি ও সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী।
বক্তারা অভিযোগ করেন, ইসমাইল সিরাজী ব্যক্তিস্বার্থে সাংবাদিক লিমনকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। মূলত ইসমাইল সিরাজী ও তার বোন স্বপ্না বেগমের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ মামলা দায়ের করা হয়। সেই বিরোধকে কেন্দ্র করে স্বপ্না বেগমের স্বামী ও দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমনকে মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
গত ২৪ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে গেলে সাংবাদিক লিমনকে কারাগারে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকরা অবিলম্বে মামলাটি প্রত্যাহার ও লিমনের নিঃশর্ত মুক্তি দাবি জানান।
উল্লেখ্য, গত ২১ জুলাই নিলাখিয়া ইউনিয়নের মির্ধাপাড়া গ্রামের বাসিন্দা ইসমাইল সিরাজী একই গ্রামের তার ভগ্নিপতি ও আরও দুইজনকে আসামি করে জামালপুর কোর্টে মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে সাংবাদিক মনিরুজ্জামান লিমনও রয়েছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।