Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে

admin • 28 Aug 2025, 05:55 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বালিজুড়ী ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান (২৭) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

 
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ আদালতে পাঠালে আদালত ওই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  
এর আগে গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার পশ্চিম তারতাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওবায়দুর রহমান উপজেলার মধ্য তারতাপাড়া এলাকার মো. আব্দুল সালামের ছেলে।  
পুলিশ সূত্রে জানা যায়, ওবায়দুর রহমান সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, আসামিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।