Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ নিহত ৩

admin • 04 Oct 2024, 05:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতাসহ নিহত ৩

জামালপুর শহরের টিউবেলপাড় ত্রীমোড় এলাকায় ট্রাক চাপায় জামায়াত নেতা, অটোরিকশার যাত্রীসহ তিন জনের মৃত্যু হয়েছে৷ এ ঘটনায় আহত হয়েছে আর দুইজন।

 

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল সড়কের টিউবেলপাড় ত্রীমোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশা যাত্রী জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান (৫৫), অটোরিকশা চালক রোকন মাহমুদ (৪৫) ও আব্দুল মালেক (৫৩)

 

নিহত মোস্তাফিজুর রহমান বেলটিয়া কামিল মাদ্রাসার শিক্ষক এবং জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখার নায়েবে আমিরের দায়িত্বে ছিলেন। নিহত অটোরিকশা চালক রোকন মাহমুদ মেলান্দহ উপজেলার কাপাসহাটিয়া এলাকার মৃত জয়দর হোসেনের ছেলে এবং আব্দুল মালেক একই উপজেলার শেখ সাদী এলাকার আব্দুস সোবহানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ি এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা জামালপুর শহরে আসছিল। অটোরিকশাটি শহরের টিউবওয়েল পাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে চালকসহ তিনজন নিহত হন।

 

তাদের মধ্যে অটোরিকশা চালক রোকন মাহমুদ ঘটনাস্থলেই মারা যায়। আহত আব্দুল মালেক ও মোস্তাফিজুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন এবং জামায়াত নেতা মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল মোঃ আতিক বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি আমরা। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বাকি দুইজন হাসপাতালে মারা গেছে। তাদের মরদেহ আনার জন্য কাজ চলছে। ঘাতক ট্রাককে আটক করা যায়নি। আর অটোরিকশাটি থানায় আনা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।