Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

admin • 15 Dec 2023, 08:32 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩

জামালপুর সদরের তিতপল্লা বাসস্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজির সংঘর্ষে পিকআপ চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- জামালপুর শহরের দড়িপাড়া এলাকার পিকআপচালক সোজা মিয়া, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক। নিহত দুইজন সবজি ব্যবসায়ী। দুর্ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ড অতিক্রমকালে ঢাকা গামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে বিপরীত (টাঙ্গাইল) দিক থেকে আসা পিকআপভ্যান ও একটি সিএনজির সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার হোসেন ও শামছুল হক নামের দুইজন সবজি ব্যবসায়ী ।

 

তারা সবজি ক্রয়ের জন্য জামালপুর শহরের ব্রহ্মপুত্র সেতু এলাকার পাইকারি বাজারে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হয় ছয়জন। তাদের মধ্যে গুরুতর আহত পিকআপচালক সাজু মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহত অপর পাঁচজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জামালপুর থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর বলেন, ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।