Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

admin • 05 Aug 2023, 08:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

জামালপুরের মেলান্দহে নানা কর্মসূচির মধ্যদিয়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০৫ আগস্ট) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে মেলান্দহের মির্জা আজম অডিটোরিয়ামের হল রুমে শেখ কামালের জীবনী নিয়ে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এরপর মির্জা আজম অডিটোরিয়াম চত্বরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম মিঞা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোহরা সুলতাবা যূথি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, ডা: মো. ইউনুস সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

 

সেইসঙ্গে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সেখানে শ্রদ্ধা জানান।

পরে শেখ কামালের জন্মদিন উপলক্ষে মেলান্দহ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব সংগঠকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

 

এরপর মেলান্দহ মির্জা আজম অডিটোরিয়ামের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও'র) সভাপতিত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা, স্মৃতিচারণ ও পুরস্কার বিতরন অনুষ্ঠান হয়।

 

এতে বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডাঃ মো. ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি)জোহরা সুলতানা যুথী, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, জামালপুর জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ হারুন অর রশীদ,হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, সাংবাদিক শাহ জামাল। বক্তারা তাদের বক্তব্যে শেখ কামালের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।