জামালপুরের মেলান্দহে বিভিন্ন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মাঝে কল্যান ট্রাস্টের পক্ষ থেকে অবসরকালীন সম্মানী ভাতার চেক বিতরন করা হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় মেলান্দহ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যান ট্রাষ্টের উদ্যোগে কল্যান ট্রাস্টের কার্যালয়ে এ ভাতা প্রদান করা হয়।
কল্যান ট্রাষ্টের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কল্যান ট্রাষ্টের সাবেক সভাপতি মফিজুর রহমান।
কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মির্জা আজম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান ভুট্টু, রুকনাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান বিএসসি, কলাবাধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুরমুঠ ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী, টুপকারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শ্যামপুর ইউপি চেয়ারম্যান সাঈদুর রহমান প্রমুখ।
সভায় অবসরপ্রাপ্ত ১৭ জন শিক্ষক কর্মচারীর মাঝে ৩৩ লক্ষ ৩২ হাজার ১৫০ টাকার অবসর ভাতার চেক বিতরন করা হয়।
এ সময় বক্তারা বলেন, অবসর জীবন খুবই কষ্টকর। অবসর গ্রহণের পর একজন শিক্ষক কিংবা কর্মচারীকে সরকারী পাওনা টাকা পেতে অনেক দেরি ও ভোগান্তি পোহাতে হয়। অনুদানের এই নগদ অর্থ অবসর গ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের সহায়ক হিসেবে কাজ করবে। এমন দৃষ্টান্ত সারা দেশের শিক্ষক সমাজের মাঝে ছড়িয়ে পড়বে এমনটাই সবার প্রত্যাশা।





