Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে শহীদ দিবসে পতাকা উত্তোলন না করায় জরিমানা

admin • 21 Feb 2023, 10:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরে শহীদ দিবসে পতাকা উত্তোলন না করায় জরিমানা

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা উত্তোলন না করার দায়ে দারুল নিমাহ হিফজুল কোরআন মাদ্রাসাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউল রাব্বী।

 

মঙ্গলবার (২১ফেব্রুয়ারী) দুপুর ২টায় উপজেলার পৌর শহরের উত্তর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দারুল নিমাহ হিফজুল কোরআন নামে এক মাদরাসাকে এ জরিমানা করেন।

 

জানা যায়, মহান শহীদ দিবস উপলক্ষে শহীদদের সম্মানে সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু দারুল নিমাহ হিফজুল কোরআন মাদ্রাসা জাতীয় পতাকা সেই নির্দেশনা না মেনেই প্রতিষ্ঠানটি খোলা রাখেন। বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে ২০০ টাকা জরিমানা করেন।

 

বকশিগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা বিধিমালা অনুসরন না করার কারণে দারুল নিমাহ হিফজুল কোরআন মাদরাসাকে দুই শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।