Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে শশুর বাড়ি থেকে স্ত্রী না আসায় অভিমানে যুবকের আত্মহত্যা

admin • 23 Oct 2023, 08:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে শশুর বাড়ি থেকে স্ত্রী না আসায় অভিমানে যুবকের আত্মহত্যা

জামালপুরের মেলান্দহে স্বামীর সাথে ঝগড়া বিবাদ করে স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে কয়েকদফা শশুর বাড়ীতে স্ত্রীকে আনতে গিয়েও তার বাড়িতে ফিরে না আসায় রাগ অভিমানে মো. হাবিল (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২৩ অক্টোবর) বেলা‌ ১২ টা দিকে উপজেলার রায়েরবাকাই এলাকা থেকে মরদেহ উদ্ধার থানা নিয়ে যান পুলিশ। নিহত হাবিল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ওই এলাকার নূর ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,'নিহত হাবিল এক বছর আগে পারিবারিকভাবে উপজেলার ফুলকোচা এলাকায় বিয়ে করেন। তাঁদের সংসার ভালো ভাবেই চলছিল। গত কয়েক মাস আগে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মাঝে ঝগড়া বিবাদ হয়। পরে নিহত হাবিলের স্ত্রী শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান। হাবিল কয়েকবার তাঁর শ্বশুর বাড়িতে তাঁর স্ত্রীকে নিয়ে আসতে যান।‌ হাবিলের সাথে তার স্ত্রী আসেনি। পরে এঘটনা সমঝোতা করার জন্য স্থানীয়রা কয়েকবার বৈঠক করেন। এরপরও হাবিলের স্ত্রী আসেনি।

স্থানীয়রা ধারণা করছেন,' হাবিলের বউ না আসায় রাগ অভিমানে সোমবার শেষ রাতের দিকে বাড়ির পাশে বাঁশ ঝাড়ে গলায় দড়ি লাগিয়ে আত্মহত্যা করেছে। সকালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ।

এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,' নিহতের বউ নিয়ে ঝগড়া বিবাদ চলছিল। বউ না আসায় রাগ অভিমানে তিনি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় লোকজন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।